প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ , ১২:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাসির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শিবচর থানা পুলিশ ও চরজানাজাত নৌ-পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান জানান, নিষিদ্ধ সময়ে পদ্মায় মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।





















