বিনোদন

‘ওসব কাজ দেখি আর আফসোস করি’

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ১:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

মঞ্চ অভিনেত্রী ও নাট্যনির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ত্রপা মজুমদার। মঞ্চের বাইরে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছেন তিনি। পাশাপাশি একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী।

এত সব প্রাপ্তি যোগের পরও বরণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপা মজুমদারের আক্ষেপ রয়েছে। এখন পর্যন্ত কোনও সিনেমায় অভিনয় করতে না পারার অক্ষেপের কথা জানান তিনি।

সম্প্রতি ত্রপা মজুমদার অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। সেখানে তিনি বলেন, ‘বর্তমান সময়ে কী দারুণ সব সিনেমা হচ্ছে। আমি পর্দায় ওসব কাজ দেখি আর আফসোস করি। জানিনা কবে আমি সিনেমায় অভিনয় করতে পারব, তবে আমি মুখিয়ে আছি বড়পর্দার অভিজ্ঞতা নেওয়ার জন্য।’

পডকাস্টে অভিনেত্রী তার কিংবদন্তি বাবা-মা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে নিয়ে এমন কিছু কথা জানিয়েছেন, যা তিনি আগে কখনও বলেননি।

আজ শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে ত্রপা মজুমদারের না বলা অনেক কথা।

আরও খবর

Sponsered content