হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১০:৪৭ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি ঘোষণা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গোগর বাজারে এ অনুষ্ঠান হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী, পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর সভাপতি ইয়াকুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক আজিমুল হক সুদু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জাহেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমি ঠাকুরগাঁও-৩ আসনের দুই উপজেলায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে দীর্ঘদিন কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হবে।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




















