মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এর আগে গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুরাতন ভবন থেকে ইউএনও,এলজিইডি এবং পিআইওসহ বিভিন্ন দপ্তরের যাবতীয় নথিপত্র নতুন ভবনে স্থানান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া,সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দূরুল হোদা, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং তেঁতুলিয়া ইউ’পি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল প্রমূখ।
মাহবুবুজ্জামান সেতু /এমআই




















