রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ৭ এপ্রিল ২০২৫ , ৫:০৪:২৬ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে জবাইকরা গাভীন গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে মো. ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে সেই জব্দকৃত মাংস উপজেলার ৪ টি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় মাংস ব্যবসায়ী ফরিদ একটি গাভিন গরু জবাই করেন। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।




















