হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ২৪ অক্টোবর ২০২৫ , ৪:৫৮:৫৩ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও আদিবাসী একাদশ ২-১ গোলে পঞ্চগড় বাংলাবান্ধা একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
যুবসংঘের সভাপতি চাষী এনামুল হক-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, ক্রীড়া সংগঠক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ, উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সমাজসেবক মো. তোয়াহা, এনসিপি নেতা সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক সোহেল রানা, এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, যুবসংঘের সাবেক সভাপতি শামসুল হক, সহসভাপতি মুক্তারুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অতুল বসাক, সদস্য মজাক্কের হোসেনসহ যুবসংঘের সদস্য, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা।




















