আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ মাসে নিহত ৪,৩৬২

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় গত ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ হাজার ৩৭৮ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। সময়ের সঙ্গে সংঘাতের তীব্রতা বাড়ায় দেশটির বিভিন্ন এলাকায় প্রাণহানি ও আহতের সংখ্যা ক্রমাগত বেড়েছে।

আরও খবর

Sponsered content