বিনোদন

শপথের রাতেই গাইবেন জেমস

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

নিরাপত্তাজনিত কারণে গেল কয়েক মাস দেশে বড় কোনো কনসার্টের আয়োজন হয়নি। বাতিল হয়েছে বিদেশি শিল্পীদের নিয়ে দেশীয় আয়োজকদের অনুষ্ঠানও। সেই স্থবিরতার পর আবারও খোলা আকাশের নিচে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীতে।

নতুন সরকারের শপথের দিনই (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট। আয়োজনটির প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল’খ্যাত জেমস। তিনি আজ রাত ৭টায় মঞ্চে উঠবেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, ‘কনসার্টের বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।’

এ আয়োজনকে ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে ইতিমধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডেরই প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে এবং দেশ-বিদেশে আরও কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি করবে।

আরও খবর

Sponsered content