প্রচ্ছদ

শেরপুরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিনিময় সভা অনুষ্ঠিত

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি ২৫ মে ২০২৫ , ৭:১৫:৫৭ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

বগুড়ার শেরপুরে বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১১ টায় গাড়িদহ হাইওয়ে ক্যাম্পে বগুড়া রিজিওনের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স ঢাকার ডিআইজি (অপারেশন পশ্চিম) আবুল কালাম আজাদ।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের এস আই নূর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম, বগুড়া জেলা মোটর মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সীমাবড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাফ হোসেন তালুকদার, ট্রাক ট্যাংকলরী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম, শেরপুর ধুটন বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শওকত খন্দকার, সাধারণ সম্পাদক রাজু মোল্লা, অটোরিক্সা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সহ সভাপতি জাফর প্রমুখ।

মাসুম বিল্লাহ /এমআই

 

আরও খবর

Sponsered content