প্রচ্ছদ

শেরপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান গ্রেপ্তার

  শেরপুর বগুড়া প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

বগুড়া শেরপুরে পৌর ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান (৩২) নামে বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ই এপ্রিল) রাত সাড়ে ৮‌ টার দিকে পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা হলেন, খন্দকার পাড়া এলাকার আঃ রশিদ রুবেলের ছেলে।

তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা নং-০২, তারিখ-০২ নভেম্বর ২০২৪, জিআর নং-৩০৮/২০২৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৪ ধারায় মামলা দায়ের রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

মাসুম বিল্লাহ /এমআই

আরও খবর

Sponsered content