সারাদেশ

শ্রীপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‌্যালি

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৬ , ৩:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ


মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীপুর সদর ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ-এর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তুহিন, শ্রীপুর সদর ৪নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শ্রীপুর সদর ইউনিয়নের নায়েব তারিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাপ্পী শিকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল আলিম প্রমুখ।

র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content