রাজনীতি

সরে দাঁড়ালেন এনসিপির মনিরা

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন নিজেকে প্রত্যাহার করেছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

মনিরা শারমিন লেখেন, দল জামায়াতের সঙ্গে ৩০ আসনের সমঝোতা করার সিদ্ধান্তের পর তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তিনি দলের প্রতি তার কমিটমেন্ট ভাঙেননি, তবে দেশের মানুষের এবং গণ-অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা তার কাছে গুরুত্বপূর্ণ। মনিরা শারমিন বলেন, তিনি নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চান না এবং ক্ষমতায় যেতে চাচ্ছেন না।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর মনিরা শারমিনকে নওগাঁ-৫ আসনের মনোনয়ন দেওয়া হয়। শনিবার তিনি জেলা রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আরও খবর

Sponsered content