সারাদেশ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

  সাতক্ষীরা প্রতিনিধি : ৪ জুলাই ২০২৬ , ২:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে ঘরের ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার একই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।

নিহতের স্বামী সুশান্ত সরকার জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে তাঁর স্ত্রী ঘরের ফ্যানের সুইচ অন করতে গেলে বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content