অপরাধ

সারিয়কান্দিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকদল কর্মী নিহত

  মোঃ রাশেদ মিয়া , বগুড়া ২৬ মার্চ ২০২৬ , ১১:৩৭:৫৮ প্রিন্ট সংস্করণ

​বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সয়ন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
​নিহত সয়ন সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের গোলাম রব্বানী ওরফে টিপু মন্ডলের ছেলে এবং ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে জোড়গাছা বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সুবেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও আত্মীয়-স্বজনরা সুবেনকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জোড়গাছা গ্রাম ও আশেপাশে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তুচ্ছ ঘটনা নাকি পুরনো কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content