প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১৮:৪১ প্রিন্ট সংস্করণ
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে সেখানে পবিত্র সিয়াম সাধনা শুরু হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘হারামাইন’ নামে ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।’








