জাতীয়

হাদিকে ভর্তি করা হলো সিঙ্গাপুরের হাসপাতালে

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। ৬টা ৫০ মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এসব তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।

ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে মিলে চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন ডা. আব্দুল আহাদ।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

আরও খবর

Sponsered content