সারাদেশ

১০ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  মো. শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ১২:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি এবং ভারতীয় এক কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। এর আগে শনিবার ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যাওয়ায় শোকের কারণে দিনভর কার্যক্রম বন্ধ রাখা হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছেন। তবে রোববার থেকে বন্দর কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগের দিন বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। বর্তমানে পূর্ণাঙ্গভাবে সব কার্যক্রম সচল হয়েছে।

আরও খবর

Sponsered content