নাজমুল ইসলাম মণ্ডল ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ
“রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তরুণদের ভাবনা” শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভা আজ ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা বাংলাদেশ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ফ্লাই স্কুলের আয়োজন এবং বিএনপি ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আয়োজক কমিটির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেঞ্জন। সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবির, বিএনপি ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা।
সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করে ফ্লাই স্কুলের শিক্ষা–ভিত্তিক সামাজিক প্রকল্প “ফ্লাই বুক”। আলোচনা সভায় রাষ্ট্র পুনর্গঠন, নতুন প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
মূল বক্তব্যে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জুলাই–আগস্ট আন্দোলনে ছাত্র সমাজ যেভাবে মাঠে নেমেছিল, ঠিক তাদের সাথে পরিবারের সদস্য ও যুবসমাজও সম্পৃক্ত হয়েছিল। যদিও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে আসছে, তারপরও জুলাই–আগস্টের ছাত্র আন্দোলনের ভূমিকা অপরিহার্য।”




















