জাতীয়

৫০ সদস্যের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩২:২১ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে দলটি। এর মধ্যে ৪১ জনই নতুন মুখ।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তিনি পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।

তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন ২৫ জন, এদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। অন্যদিকে, প্রতিমন্ত্রীর ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা

১. তারেক রহমান

২. ডা. এ জেড এম জাহিদ হোসেন

৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৪. আব্দুল আওয়াল মিন্টু

৫. মিজানুর রহমান মিনু

৬. খন্দকার আব্দুল মোকতাদির

৭. আরিফুল হক চৌধুরী

৮. জহির উদ্দিন স্বপন

৯. হাজি মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)

১০. আফরোজা খানম রিতা

১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী

১২. মো. আসাদুজ্জামান

১৩. জাকারিয়া তাহের সুমন

১৪. দীপেন দেওয়ান

১৫. ফকির মাহবুব আনাম স্বপন

১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল

১৭. শেখ রবিউল আলম।

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যারা

১. এম রশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. মো. শরিফুল আলম

৪. শামা ওবায়েদ ইসলাম

৫. সুলতান সালাউদ্দিন টুকু

৬. ব্যারিস্টার কায়সার কামাল

৭. ফরহাদ হোসেন আজাদ

৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

৯. হাবিবুর রশিদ

১০. মো. রাজিব আহসান

১১. মো. আব্দুল বারী

১২. মীর শাহে আলম

১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি)

১৪. ইশরাক হোসেন

১৫. ফারজানা শারমিন

১৬. শেখ ফরিদুল ইসলাম

১৭. মো. নুরুল হক নুর (ভিপি নুর)

১৮. ইয়াসের খান চৌধুরী

১৯. এম ইকবাল হোসেইন

২০. এম এ মুহিত

২১. আহম্মদ সোহেল মঞ্জুর

২২. ববি হাজ্জাজ

২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

২৪. মো. আমিনুল হক

আরও খবর

Sponsered content