প্রচ্ছদ

বগুড়ায় মহিলা আ. লীগের দুই নেত্রী গ্রেপ্তার

  বগুড়া জেলা প্রতিনিধি ১১ মে ২০২৫ , ৪:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শেরপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া (মধ্যপাড়া) এলাকার মোমেনা খাতুন (৫৩) ও ঘাসুরিয়া গ্রামের শিখা খাতুন (৪৭)। মোমেনা খাতুন শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সম্পাদিকা এবং বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

অন্যদিকে শিখা খাতুন শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোমেনা খাতুনকে রাত ২টা ৪৫ মিনিটে এবং শিখা খাতুনকে রাত ৩টা ৩০ মিনিটে নারী কনস্টেবলের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

সামিদুল ইসলাম /এমআই

আরও খবর

Sponsered content