প্রচ্ছদ

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:১৯:৩০ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, ২০ বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আনিছুর রহমান, ২৯ বিজিবি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার আজগর আলী, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ, কাটলা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, কাটলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. ফাইমা, স্যানেটারি পরিদর্শক ইসমাইল হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি সাংবাদিক মোরশেদ মানিক এবং বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহ্বায়ক সাংবাদিক মো. শাহ্ আলম মন্ডলসহ অন্যান্যরা।

সভায় ইউএনও নুজহাত তাসনীম আওন বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি।”

ওসি মমতাজুল হক বলেন, “বিরামপুরে অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে যাতে মাদক প্রবেশ না করে, সেজন্য পুলিশ ও বিজিবি সমন্বয়ে তৎপর রয়েছে।”

সভায় অন্যান্য কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ের উপর আলোচনায় অংশ নেন।

আরও খবর

Sponsered content