বিনোদন

রংপুর প্রেসক্লাবের নথি উদ্ধার ও আসামি গ্রেফতারে সাংবাদিকদের স্মারকলিপি

  মো: সাকিব চৌধুরী ২৭ আগস্ট ২০২৫ , ৬:১২:৩৪ প্রিন্ট সংস্করণ

প্রেসক্লাব রংপুরের নথিপত্র প্রশাসকের কাছে হস্তান্তর না করায় দীর্ঘ ৩৩ বছরের অডিট কার্যক্রম শুরু করতে পারছে না সরকার নিয়োগকৃত প্রশাসক। এ বিষয়ে আদালত সার্চ ওয়ারেন্ট জারি করলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

বুধবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে সাংবাদিকরা বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী মেরিনা লাভলীসহ মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

‘বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন’-এর নেতারা অভিযোগ করেন, মেরিনা লাভলী প্রেসক্লাবের কাগজপত্র গোপন করে রেখেছেন এবং মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content