রাজনীতি

রাজশাহীতে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে গৃহপরিচারিকা খুন

  মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৩৯:০১ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার সময় তিনি ফুফুর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি ছুরি দিয়ে কয়েক দফা আঘাত করে তার গলা কেটে দেন। এতে ঘটনাস্থলেই মারা যান আফি খাতুন।

ঘটনার পর স্থানীয়রা রকিকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content