প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৫:২০:৩৬ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন তিনি।
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জোবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।
এদিকে, শনিবার দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তারেক রহমান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।















