আন্তর্জাতিক

বরগুনার আমতলীতে প্রাথমিক বিদ্যালয় জমির দখলদারিত্বের অভিযোগ 

  আমতলী, বরগুনা প্রতিনিধি : ২ নভেম্বর ২০২৫ , ৯:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ

 

উপজেলার কুকুয়া ইউনিয়নের ২০নং পূর্ব কেওয়াবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রভাবশালীরা দোকান এবং বসতঘর নির্মাণ করে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের জমি ১৯৭৩ সালে জাতীয়করণ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে জমির অর্ধেক অংশ ভোগ দখল করে আসছে প্রভাবশালী কিছু ব্যক্তি। উল্লেখ্য, জমির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠার জন্য সাবরেজিস্ট্রির মাধ্যমে দলিল করা হলেও এখন তারা সম্পত্তি দখলে নিয়ে অবস্থান করছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী মোঃ ইউছুফ হাওলাদার, মোঃ আলতাফ হাওলাদার, মোঃ হালিম হাওলাদারসহ আরও কয়েকজন এই জমি দখল করে দোকানঘর ও বসতবাড়ি গড়ে তুলেছেন। প্রাথমিকভাবে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ খাদিজা বেগম অভিযোগ করেন, জমি উদ্ধারে তিনি উপজেলা শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছেন। তবে প্রভাবশালী ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে আসছেন। অন্যদিকে, উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাহী অফিসার জমির অবৈধ দখলদারিত্বের বিষয়টি স্বীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরও খবর

Sponsered content