জাতীয়

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৪:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন ৩৩ কর্মকর্তা। তাদের মধ্যে দুজনকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের স্মারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড–৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

আরও খবর

Sponsered content