সারাদেশ

‎বিরামপুরে ট্রাক্টর মালিক সমিতির আলোচনা ও পরিচিতি সভা

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৬:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

 

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার ট্রাক্টর মালিকদের সংগঠন “বিরামপুর ট্রাক্টর মালিক সমিতি” এর নবগঠিত কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় বিরামপুর শহরের কলেজ বাজার তেল পাম্পের পাশে এ আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

‎বিরামপুর ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক মাহবুবুল আলম নেনার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মন্টু ও আরিফ শাহ্ এর যৌথ সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর ট্রাক্টর মালিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু প্রমূখ।

‎এতে ট্রাক্টর মালিক আনোয়ার হোসেন সহ স্থানীয় কয়েকজন ট্রাক্টর মালিক বক্তব্য রাখেন।

‎ট্রাক্টর মালিকরা বলেন, দেশের প্রত‍্যন্ত এলাকা থেকে কৃষি পণ্যসহ বিভিন্ন পণ্য ও মালামাল পরিবহনে সহজ মাধ্যম হিসেবে ট্রাক্টর (মেসি গাড়ি) ব‍্যবহৃত হচ্ছে। বিরামপুর উপজেলায় বিভিন্ন নির্মাণ পণ্য পরিবহনের সময় গাড়িগুলো স্থানীয় প্রশাসন কর্তৃক যখন তখন আটক করার কারণে ট্রাক্টর মালিক, চালক ও সংশ্লিষ্ট শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‎আলোচনা ও পরিচিতি সভায় নতুন কমিটির নেতৃবৃন্দরা স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ কর্তৃক স্থানীয় ট্রাক্টর মালিক, চালক ও শ্রমিকদের হয়রানি বন্ধে করণীয় নির্ধারণে আলোচনা করেন।

আরও খবর

Sponsered content