সারাদেশ

টঙ্গীর জোড় ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৩০ নভেম্বর ২০২৫ , ২:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ইজতেমার দ্বিতীয় দিনে জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০) মৃত্যুবরণ করেন।

এর আগে শুক্রবার ইজতেমার প্রথম দিনে মারা যান দুই মুসল্লি—জামালপুরের সরিষাবাড়ী থানার বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. চাঁন মিয়া (৬০) এবং নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নুর আলম (৮০)।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজতেমা মাঠে নিয়মিত বয়ান, নামাজ এবং ধর্মীয় কার্যক্রম চলমান থাকলেও ধারাবাহিক মৃত্যুর ঘটনায় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content