জাতীয়

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ২৭ হাজার ছাড়াল

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৯:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। রোববার (২৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকা।

আরও খবর

Sponsered content