প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ
ফুচকার দোকানে খেতে বসা নিয়ে সংঘর্ষকে ভারতীয় মিডিয়া হিজাব না পরায় হামলা উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
সোমবার বাংলাফ্যাক্ট জানায়, ‘ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে হিজাব না পরার কারণে ডেবোরাহ ও মারিয়া নামে দুই খ্রিষ্টান ধর্মাবলম্বী নারীর ওপর প্রকাশ্যে চেয়ার দিয়ে হামলা করা হয়েছে। একই তথ্যে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান এবিপির গুজরাট সংস্করণে গতকাল রোববার (২০ ডিসেম্বর) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরও জানায়, ‘যাচাইয়ে দেখা গিয়েছে ঘটনাটি গত ১৬ ডিসেম্বর চট্টগ্রামের সিআরবি এলাকার ঘটনা। তবে, দুই নারীর কেউই খ্রিষ্টান ধর্মাবলম্বী নন বরং তারা দুজনেই মুসলিম। হিজাব না পরার কারণে তাদের ওপর হামলা করা হয়নি, হামলা হয়েছিল দোকানে খেতে বসা নিয়ে।’





















