রাজনীতি

তারেক রহমানের রাজশাহী সফর পেছাল যে কারণে

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১২:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) করা হয়েছে। ওইদিন তিনি রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওইদিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন।

এ নিয়ে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

বিষয়টি নিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ এক দিন পেছানো হয়েছে।’

আরও খবর

Sponsered content