সারাদেশ

লালমনিরহাট -২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৩:০০:১৪ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট -২ (কালীগঞ্জ আদিতমারী)দুই উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে মাইকিং, মিছিল, গণসংযোগ ও পথসভায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনি এলাকা।

এবার (কালীগঞ্জ-আদিতমারী)মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও নতুন রাজনৈতিক দল জনতার পার্টি এই তিন দলের প্রার্থীরা মাঠে সক্রিয় ভাবে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদিন বাবুল। তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

গণসংযোগকালে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচনে নেমেছি। (কালীগঞ্জ- আদিতমারী) মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী।’

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষে প্রার্থী হয়েছেন দলের জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলু তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। প্রচারণায় তিনি বলেন, ‘সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণ আমাদের ওপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি।’

এছাড়া নতুন রাজনৈতিক দল জনতার দলের মনোনীত প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার শামীম কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন- এই বিষয়গুলোই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে।

ভোটাররা বলছেন, ‘তারা যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে চান।’

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব মিলিয়ে (কালীগঞ্জ -আদিতমারী) নির্বাচনী প্রচারণা দিন দিন বাড়বে। শেষ পর্যন্ত কারা ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, সে দিকেই তাকিয়ে রয়েছে পুরো দুইটি উপজেলার মানুষ।

আরও খবর

Sponsered content