সারাদেশ

শৈলকুপার সব মানুষকে নিয়ে কাজের অঙ্গীকার নবনির্বাচিত এমপি আসাদুজ্জামানের

  ঝিনাইদহ প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৩:২৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচিত এলাকার মানুষ তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো শৈলকুপা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content