সারাদেশ

গাজীপুরে কারামুক্ত হলেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী

  গাজীপুর প্রতিনিধি: ৫ জানুয়ারি ২০২৬ , ১০:৩৪:৫৪ প্রিন্ট সংস্করণ

অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে দুই দিনের রিমান্ড বাতিল হয়ে তাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।

তাহরিমা জান্নাত সুরভী জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলা হয়রানিমূলক ও মিথ্যা দাবি করা হয়েছে। মামলাটি তদন্ত ছাড়াই রিমান্ডে পাঠানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও সমর্থন সৃষ্টি হয়েছিল।

বিভিন্ন সংগঠন অবিলম্বে তার জামিনের দাবি জানিয়েছে। এছাড়া, বাদী নাইমুর রহমান দুর্জয় এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “তাহরিমা জান্নাত সুরভীকে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তার প্রতি অবিচার করা হয়েছে।”

আরও খবর

Sponsered content