মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৩:১০ প্রিন্ট সংস্করণ
মাগুরা শ্রীপুর উপজেলায় রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন বাজারে নির্বাচন বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ -এর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, আরডিসি সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ শাহিন মিয়া, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, শ্রীপুরের বিজিবি ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি এসআই আব্দুল করিম খান, র্যাবের টিম প্রধান আবুল হুসাইনসহ অন্যরা।
এ মহড়ায় উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর, নাকোল বাজারসহ বিভিন্ন বাজারে জনসাধারণের উদ্দেশ্য বক্তৃতা দেন। বক্তারা আসন্ন নির্বাচনে নির্ভয়ে ভোট প্রদান, কেউ ভয়ভীতি দেখালে তাৎক্ষণিক জানানো, নিজ নিজ পছন্দ মতো যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহবান জানান।




















