অপরাধ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ৪:২০:৪০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত অভিযানে জামাল মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্বার আলীর ছেলে।

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content