সারাদেশ

আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানায় নতুন কমিটি গঠন

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১১:১৭:৫০ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী পূর্ব সুজনকাঠীতে অবস্থিত ঐতিহ্যবাহী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানাতে নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এই এতিমখানাটি উপজেলার সবচেয়ে প্রাচীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলির একটি। দীর্ঘ ৯৩ বছরে অসংখ্য এতিম শিক্ষার্থী এখান থেকে শিক্ষা লাভ করেছে।

এতিমখানার পুরোনো কাঠামো ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের আবাসন ও খাদ্যব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে এলাকার সুশীল সমাজ ও স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে একটি নতুন কমিটি গঠিত হয় এবং তারা দায়িত্বভার গ্রহণের পর প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।

দুই বছর মেয়াদি এই নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

  • সভাপতি: মোল্লা বশির আহমেদ পান্না
  • সহসভাপতি: আকন মো. কামরুজ্জামান স্যার
  • সাধারণ সম্পাদক: মো. হাফিজুর রহমান সোহাগ
  • সহ–সাধারণ সম্পাদক: মো. বদিউজ্জামান সরল
  • কোষাধ্যক্ষ: মো. ফকরুল আজম
  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. বজলুর রহমান তালুকদার
  • দপ্তর সম্পাদক: মো. এনায়েত খান মনু
  • তথ্য ও প্রচার সম্পাদক: মো. জাহিদুল ইসলাম
  • ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক: মো. রফিকুল ইসলাম
  • নির্বাহী সদস্য: মো. শহিদুল ইসলাম বেপারি, মো. তানভীর হোসেন তালুকদার শুভ।

কমিটির সদস্যরা জানান, তাঁদের প্রধান লক্ষ্য হবে এতিমখানার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খাবার ও আবাসনের উন্নতি সাধন, এবং প্রতিষ্ঠানটিকে আধুনিক মানে গড়ে তোলা।

এলাকাবাসী বিশ্বাস করেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে এতিমখানার হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানটি আগামী দিনের শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থলে পরিণত হবে।

আরও খবর

Sponsered content