অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার  ২৬ এপ্রিল ২০২৬ , ৪:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বনকুল এলাকায় অভিযান চালিয়ে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
র‍্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন বাবু ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়,গ্রেফতার বাবু ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content