অপরাধ

মাধবপুরে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৮:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে একটি সন্দেহজনক বালুবাহী ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাকের বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালান চক্র শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content