সারাদেশ

মান্দায় ফিলিং স্টেশনে হামলা, মালিকসহ আহত ২

  নওগাঁ প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ১০:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানানোয় ‘সরকার ফিলিং স্টেশন’-এ হামলার ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক তপন কুমার সরকারসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সতীহাট এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একদল কিশোর ড্রামে করে অতিরিক্ত জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনে আসে। তবে নিয়মবহির্ভূতভাবে ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে পাম্প মালিক তপন কুমার সরকার ও এক কর্মচারী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content