খেলাধুলা

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৬:০৮:৫২ প্রিন্ট সংস্করণ

আসন্ন ২০২৬ বিশ্বকাপ আসরের জন্য দল ঘোষণা করেছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২৬ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি দেশটির সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।

ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়ার ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে একবারের ট্রফি জয়ী দলটি।

র়িয়ালের কেউ না থাকলেও তাদের প্রধান প্রতিপক্ষ বার্সেলোনা থেকে ডাক পেয়েছে সর্বোচ্চ আটজন খেলোয়ার। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব থেকে তিনজন করে দলে আছেন।

স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

রক্ষণভাগ: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

মাঝমাঠ: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

আক্রমণভাগ: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।

আরও খবর

Sponsered content