জাতীয়

যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১২:২২:১১ প্রিন্ট সংস্করণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘এ ঘটনায় তদন্ত হবে এবং এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরইমধ্যে রোডম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।’

ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভান্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

আরও খবর

Sponsered content