মো: সাকিব চৌধুরী ১১ এপ্রিল ২০২৫ , ৬:৫১:০১ প্রিন্ট সংস্করণ
খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, আদা ১০০-১২০ টাকা, রসুন ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, দেশি পেঁয়াজ আগের মতোই ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মসুর ডাল (চিকন) আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা, চিনি ১২০-১২৫ টাকা, ছোলা ১১০-১২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা. জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু মাছ ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি গত সপ্তাহের দরেই ৫০০-৫৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংস। এটি বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা কেজি দরে। আর ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এমআই



















