প্রচ্ছদ

বাবরকে নিয়ে মন্তব্যের জন‍্য ক্ষমা চাইলেন পাকিস্তানি পেসার

  স্পোর্টস ডেস্ক ১৮ এপ্রিল ২০২৫ , ১০:৫৫:১২ প্রিন্ট সংস্করণ

বাবর আজমকে নিয়ে মন্তব্য করেছিলেন ২০২৩ সালে। সেই মন্তব্যের জন্য দুই বছর পর ক্ষমা চাইলেন হাসান আলি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ব্যস্ত এখন এই পেসার। সেই টুর্নামেন্টের মাঝেই ক্ষমা চাইলেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় বাবরকে ‘কিং’ অর্থাৎ রাজা বলে সম্বোধন করেছিলেন হাসান। বলেছিলেন, ‘রাজা করে নেবে।’ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, বাকিরা রান না পেলেও বাবর ঠিকই রান করবেন। কিন্তু বাবর আর রান পাননি। ধারাবাহিক ভাবে ব‍্যর্থ হয়েছেন।

এবার পাকিস্তান সুপার লিগের ম্যাচের এক সংবাদ সম্মেলনে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান। তিনি বলেন, ‘মানুষ যদি এখন মনে করে ‘রাজা করতে পারবে না’ বললে বাবর রানে ফিরবে, তা হলে আমি সেটা বলতে রাজি।’

‘আগে আমি বলেছিলাম, ‘রাজা করে নেবে’। তারপর অনেক কিছু হয়েছিল। মানুষ অনেক কথা বলেছে। কেউ যদি মনে করেন, ‘রাজা করে নেবে’ বলে আমি ভুল করেছিলাম, তা হলে ক্ষমা চাইছি। কিন্তু আমার বক্তব্য একই থাকবে। বাবর সেরা। ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে।’

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান। প্রথম দুই ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। লাহোর কালান্দার্সের বিপক্ষে নেন চার উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ২৭ রানও করেন। যদিও দলকে জেতাতে পারেননি। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হাসানের দল।

এমআই

আরও খবর

Sponsered content