প্রচ্ছদ » প্রচ্ছদ » ঝিকরগাছায় মে দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিকরগাছায় মে দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ১ মে ২০২৫ , ৬:৫৬:৫৫প্রিন্ট
সংস্করণ
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজন বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্ছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এ সময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, এনজিও স্বজন চক্রের নির্বাহী পরিচালক শুভাস ভক্ত বাবুল, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রেটারি শাহাজাহান আলী, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হোটেল মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুরবান আলী, ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এলাহী বক্স। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, আইসিটি অফিসার অহিদুল ইসলাম, মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগন।
অপরদিকে যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের ব্যানারে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।