প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ
জলাবদ্ধতা নিরসন এবং সেচ সংকট দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় প্রথম ধাপে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুটি খালের ১৩ কিলোমিটার খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইশতিয়াক আহম্মেদ।
এর আগে গত ২৮ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ইজিপিপি প্রকল্পের আওতায় গুইমারা উপজেলার তৈমাতাই ও পিলাক নামক দুটি খাল খননের কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে ২০ মে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নির্ধারিত কাজের চেয়েও বেশি কাজ করা সম্ভব হয়েছে। এর মধ্যে তৈমাতাই খালের ৪.১ কিলোমিটার অংশ একই বাজেটের আওতায় বর্ধিত করা হয়েছে।




















