সারাদেশ

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  মোঃ নুরুজ্জামান শেখ, (গাজীপুর) ৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৬:৫৪ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের টঙ্গীর মদিনা বাজার, পূর্ব গোপালপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রোগমুক্তি শুধু দলের নয়, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত। তিনি বলেন, “নেত্রীর সুস্থতা আজ লাখো মানুষের হৃদয়ের দাবি। আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে আছি এবং থাকব।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মোঃ আইয়ুব আলী, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আঃ খালেক, বিশিষ্ট সাংবাদিক নোয়াব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন। এ অবস্থায় তাঁর প্রতি দেশবাসীর ভালোবাসা এবং দোয়া প্রমাণ করে তিনি এখনো দেশের কোটি মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরও কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

স্থানীয় এলাকায় এই মাহফিলকে কেন্দ্র করে ধর্মীয় ও রাজনৈতিক পরিবেশে এক অনন্য আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

আরও খবর

Sponsered content