অপরাধ

সিলেটে পুলিশের অভিযানে মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার ( সিলেট)  ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৫০:৪৬ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ,ভারতীয় বিভিন্ন পণ্য ও ৩টি মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ভাটরাই এলাকা থেকে পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। সে উপজেলার রাধানগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

এঘটনায় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক,৪বস্তা ভারতীয় পেয়াজ, ২বস্তা চিনি ও ৩টি মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯) কে আটক করা হয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় পণ্য ও ৩টি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। এঘটনায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content