অপরাধ

মাগুরায় হত্যা মামলার আসামী গ্রেফতার

  মাগুরা জেলা প্রতিনিধি  ২৪ আগস্ট ২০২৬ , ২:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার সভাসদডাঙা গ্রামের কৃষক আমিরুল মোল্যা (৫৫) হত্যা মামলার ৫ নং আসামী ফরিদ বিশ্বাস (৫২) কে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় লাঙ্গলবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুবিরের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আমিরুল মোল্যা হত্যা মামলার ৫ নং আসামী ফরিদ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে গত ২৩ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে এ মামলার ৩ নং আসামী ফিরোজ বিশ্বাস ও ৪ নং আসামী মিরাজ বিশ্বাসকে ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে গ্রেফতার করে মাগুরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, গ্রেফতারকৃত ফরিদ বিশ্বাস সভাসদডাঙা গ্রামের কৃষক আমিরুল মোল্যা হত্যা মামলার ৫ নং এজাহারভূক্ত আসামী। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content