সারাদেশ

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ১২:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০২৫’ অনুযায়ী এমপিও আবেদনকৃত প্রতিষ্ঠানের দ্রুত প্রজ্ঞাপন জারি, বকেয়া বেতন-ভাতা ছাড় এবং মেধা বৃত্তির টাকা দ্রুত প্রদানের দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ​আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
​সংগঠনের সভাপতি ও মহাসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ শামসুল আলম। এছাড়াও মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন ও বক্তব্য প্রদান করেন।
​মানববন্ধনে বক্তারা শিক্ষকদের দীর্ঘদিন ধরে চলমান কষ্ট ও বঞ্চনার চিত্র তুলে ধরে ৪টি মূল দাবি পেশ করেন:
​এমপিও প্রজ্ঞাপন ও নতুন বিজ্ঞপ্তি: ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০২৫’ অনুযায়ী এমপিও আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর নামে দ্রুত এমপিও প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি অনুদানবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য পুনরায় এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
​অনুমোদিত পদের বেতন ছাড়করণ: গত ১০/০৪/২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদিত শূন্য পদে কর্মরত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা অনতিবিলম্বে ছাড়করণ এবং এ সংক্রান্ত পরিপত্র জারি করতে হবে। ​মেধা বৃত্তির বকেয়া অর্থ প্রদান: বোর্ডের বৃত্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের বকেয়া মেধা বৃত্তির টাকা আগামী আগস্ট ২০২৬-এর মধ্যেই পরিশোধ করার জোরালো দাবি জানান বক্তারা।
​দুর্নীতির প্রতিবাদ ও স্বতন্ত্র শাখা গঠন: শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তার অনৈতিক হস্তক্ষেপ ও ফাইল আটকে রেখে শিক্ষকদের হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়। দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ইবতেদায়ী শিক্ষার জন্য আলাদা ‘স্বতন্ত্র শাখা’ চালু এবং স্থায়ী কর্মকর্তা পদায়নের দাবি জানানো হয়।
​মানববন্ধন শেষে শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাঁদের এই যৌক্তিক ও মানবিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট আকুল আবেদন জানানো হয়।

আরও খবর

Sponsered content